সালন

সালন [ sālana ] বি. লংকার ঝালযুক্ত মাছ-মাংস বা তরিতরকারির তরল ব্যঞ্জনবিশেষ বা ঝোল। [তু. হি. সালন]।

সালংকারা

সালংকারা স্ত্রী. সালংকার । সালংকার [ sāla-ṅkāra ] বিণ. 1 গহনাপরিহিত; 2 বাক্যালংকারযুক্ত। [সং. সহ + অলংকার]।

সালংকার

সালংকার [ sāla-ṅkāra ] বিণ. 1 গহনাপরিহিত; 2 বাক্যালংকারযুক্ত। [সং. সহ + অলংকার]। স্ত্রী. সালংকারা।

সালতামামি

সালতামামি বি. বছরের শেষের বা বার্ষিক বিবরণ বা হিসাবনিকাশ।

সাল

সাল2 [ sāla2 ] বি. 1 অব্দ; 2 বাংলা বা হিজরি সন। [ফা.]। সালতামামি বি. বছরের শেষের বা বার্ষিক বিবরণ বা হিসাবনিকাশ।

সার্ষ্টি

সার্ষ্টি [ sārṣṭi ] বি. 1 সমান গতি বা শক্তি লাভ; 2 পঞ্চবিধ মুক্তির মধ্যে চতুর্থ প্রকার মুক্তি; 3 ঈশ্বরের সমান শক্তি লাভ। [সং. স(=সমান) + ঋষ্টি (=গতি)]।

সার্ষপ

সার্ষপ [ sārṣapa ] বিণ. 1 সর্ষপসম্বন্ধীয়; 2 সরিষা থেকে উত্পন্ন। [সং. সর্ষপ + অ]।

সার্বিক

সার্বিক [ sārbika ] বিণ. 1 সর্ববিষয়ব্যাপী; 2 সর্বজনসম্বন্ধীয় (সার্বিক উন্নয়ন, সার্বিক পরিস্হিতি)। [সং. সর্ব + ইক]।

সার্বভৌমিকতা

সার্বভৌমিকতা বি. সকল দেশে ও কালে ব্যাপ্তি (কার্য-কারণবিধির সার্বভৌমিকতা)।

সার্বভৌমিক

সার্বভৌমিক (বাং.) বিণ. 1 বিশ্বব্যাপী; 2 দেশ ও কালের সীমার বহির্ভূত, universal. (‘সাহিত্যের এক অংশ সার্বভৌমিক’: রবীন্দ্র)।