সাশ্রু

সাশ্রু [ sāśru ] বিণ. অশ্রুপূর্ণ (সাশ্রুলোচনে)। [সং. সহ + অশ্রু]।

সাশ্রয়

সাশ্রয় [ sāśraẏa ] বি. ব্যয়লাঘব। [সং. সু বা সহ + আশ্রয়]।

সালোয়ার

সালোয়ার [ sālōẏāra ] বি. মেয়েদের পাজামা জাতীয় নিম্মাঙ্গের পোশাকবিশেষ। [ফা. সালওয়ার]। সালোয়ারকামিজ বি. সালোয়ার ও ঢিলে জামা।

সালোক্য

সালোক্য [ sālōkya ] বি. পঞ্চবিধ মুক্তির অন্যতম; ঈশ্বরের একলোকে বাসরূপ মুক্তিবিশেষ। [সং. সলোক (সমান + লোক) + য]।

সালিশি

সালিশি বি. সালিশের কাজ, মধ্যস্হতা। ☐ বিণ. মধ্যস্হদ্বারা বিচার্য; মধ্যস্হতাসংক্রান্ত।

সালিশ

সালিশ [ sāliśa ] বি. মধ্যস্হ। [ফা.]। সালিশি বি. সালিশের কাজ, মধ্যস্হতা। ☐ বিণ. মধ্যস্হদ্বারা বিচার্য; মধ্যস্হতাসংক্রান্ত।

সালিয়ানা

সালিয়ানা [ sāliẏānā ] বি. বাত্সরিক বৃত্তি বা খাজনা। ☐ বিণ. বার্ষিক। [ফা. সাল-আনাহ্]।

সালসা

সালসা [ sālasā ] বি. রক্তশোধক ওষুধবিশেষ। [পো. salsa]।

সালমমিছরি

সালমমিছরি [ sālama-michari ] বি. কবিরাজি ওষুধে ব্যবহৃত কন্দবিশেষ। [আ. সালব-মিস্রি]।