সাহসিক

সাহসিক বিণ. সাহসযুক্ত; যে বিবেচনারহিত কাজ করে। স্ত্রী. সাহসিকী। বি. সাহসিকতা।

সাহস

সাহস [ sāhasa ] বি. 1 ভয়শূন্যতা, নির্ভীকতা; 2 বিপজ্জনক কাজে উদ্যম; 3 স্পর্ধা (তার সাহস বড়ো বেড়েছে)। [সং. সহস্ (=বল বা তেজ) + অ]। সাহসিক বিণ. সাহসযুক্ত; যে বিবেচনারহিত কাজ করে। স্ত্রী. সাহসিকী। বি. সাহসিকতা। সাহসী (-সিন্) বিণ. সাহস আছে এমন। স্ত্রী. সাহসিনী।

সাহজিক

সাহজিক [ sāhajika ] বিণ. স্বাভাবিক, স্বভাবসিদ্ধ। [সং. সহজ + ইক]।

সাহচর্য

সাহচর্য [ sāha-carya ] বি. 1 সঙ্গ; 2 সহায়তা। [সং. সহচর + য]।

সাহংকার

সাহংকার [ sāhaṅkāra ] বিণ. অহংকারপূর্ণ। [সং. সহ + অহংকার]। সাহংকারে ক্রি-বিণ. অহংকারের সঙ্গে।

সাম্না

সাম্না [ sāmnā ] বি. গোরুর গলকম্বল। [সং. √ সস্ + ন + আ (নি.)]।

সাষ্টাঙ্গে

সাষ্টাঙ্গে ক্রি-বিণ. অষ্টাঙ্গের সঙ্গে অর্থাত্ ভূমিতে উপুড় হয়ে শুয়ে (সাষ্টাঙ্গে প্রণাম করা)।

সাষ্টাঙ্গ

সাষ্টাঙ্গ [ sāṣṭāṅga ] বিণ. জানু চরণ হস্ত বক্ষ মস্তক চক্ষু দৃষ্টি ও বাক্য; এই অষ্ট অঙ্গের দ্বারা কৃত (সাষ্টাঙ্গ প্রণাম)। [সং. সহ + অষ্টাঙ্গ]। সাষ্টাঙ্গে ক্রি-বিণ. অষ্টাঙ্গের সঙ্গে অর্থাত্ ভূমিতে উপুড় হয়ে শুয়ে (সাষ্টাঙ্গে প্রণাম করা)। সাষ্টাঙ্গেপ্রণাম বি. ভূমিতে উপুড় হয়ে শুয়ে প্রণাম।