সার্বভৌম

সার্বভৌম [ sārba-bhauma ] বি. 1 রাজচক্রবর্তী; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ☐ বিণ. 1 জগদ্ব্যাপী; 2 বিশ্ববিখ্যাত; 3 অবাধ (সার্বভৌম কর্তৃত্ব)। [সং. সর্বভূমি + অ]। সার্বভৌমিক (বাং.) বিণ. 1 বিশ্বব্যাপী; 2 দেশ ও কালের সীমার বহির্ভূত, universal. (‘সাহিত্যের এক অংশ সার্বভৌমিক’: রবীন্দ্র)। সার্বভৌমিকতা বি. সকল দেশে ও কালে ব্যাপ্তি (কার্য-কারণবিধির সার্বভৌমিকতা)।

সার্বত্রিক

সার্বত্রিক [ sārbatrika ] বিণ. সর্বত্রব্যাপী (সার্বত্রিক নিয়ম)। [সং. সর্বত্র + ইক]।

সার্বজনীন

সার্বজনীন বিণ. 1 সকলের যোগ্য, সর্বজনের জন্য অনুষ্ঠিত; 2 সর্ববিদিত (সার্বজনীন উত্সব)। [সর্বজনীন দ্র]।

সার্বজনিক

সার্বজনিক বিণ. সকলের সঙ্গে সম্বন্ধযুক্ত (সার্বজনিক কল্যাণ)।

সার্ব

সার্ব [ sārba ] বিণ. 1 সর্বসম্বন্ধীয়; 2 সর্বহিতকর (সার্বদেশিক সৌহার্দ্য)। [সং. সর্ব + অ]। সার্বকালিক বিণ. সকল কালের, চিরন্তন; চিরস্হায়ী। সার্বজনিক বিণ. সকলের সঙ্গে সম্বন্ধযুক্ত (সার্বজনিক কল্যাণ)। সার্বজনীন বিণ. 1 সকলের যোগ্য, সর্বজনের জন্য অনুষ্ঠিত; 2 সর্ববিদিত (সার্বজনীন উত্সব)। [সর্বজনীন দ্র]।

সার্ধ

সার্ধ [ sārdha ] বিণ. এক এবং আধ, সাড়ে; দেড়। [সং. সহ + অর্ধ]।

সার্থকতা

সার্থকতা বি.সার্থক । সার্থক [ sārthaka ] বিণ. 1 অর্থযুক্ত (সার্থকনামা); 2 সফল, চরিতার্থ (জন্ম সার্থক, সার্থক চেষ্টা)। [সং. সহ + অর্থ + ক]।

সার্থক

সার্থক [ sārthaka ] বিণ. 1 অর্থযুক্ত (সার্থকনামা); 2 সফল, চরিতার্থ (জন্ম সার্থক, সার্থক চেষ্টা)। [সং. সহ + অর্থ + ক]। বি. সার্থকতা। সার্থকনামা বিণ. যার নাম অর্থপূর্ণ; নামজাদা।