শ শ্বশুর শ্বশুর [ śbaśura ] বি. পতির বা পত্নীর পিতা বা পিতৃস্হানীয় ব্যক্তি। [সং. শু + √ অশ্ + উর]। শ্বশ্রূ বি. (স্ত্রী.) শ্বশুরের পত্নী, শাশুড়ি। শ্বশুরঘর বি. পতিগৃহ। শ্বশুরঘর করা ক্রি. বি. পতিগৃহে গিয়ে সংসার করা। শ্বশুরবাড়ি, শ্বশুরালয় বি. শ্বশুরের বাসভবন।
শ শ্ব শ্ব1 [ śba1 ] অব্য. আগামী দিবস, কাল (পরশ্ব)। [সং. শ্বস্]। শ্ব2 [ śba2 ] বি. কুকুর (শ্বদন্ত)। [সং. শ্বন্]।
শ শৌর্য শৌর্য [ śaurya ] বি. 1 বীরত্ব, বীর্য; 2 শক্তি ও সাহস। [সং. শূর + য]। শৌর্যশালী (-লিন্) বিণ. বীরত্বপূর্ণ; শৌর্যযুক্ত। স্ত্রী. শৌর্যশালিনী। বি. শৌর্যশালিতা।