শৌণ্ড

শৌণ্ড [ śauṇḍa ] বিণ. 1 মাতাল, মত্ত; 2 অত্যন্ত আসক্ত বা দক্ষ (অক্ষশৌণ্ড); 3 বিখ্যাত (দানশৌণ্ড)। [সং. শুণ্ডা (=মদ) + অ]। শৌণ্ডিক, শৌণ্ডী (-ণ্ডিন্) বি. মদ্যব্যবসায়ী, শুঁড়ি। শৌণ্ডিকালয় বি. শুঁড়িখানা, মদের দোকান।

শৌখিন

শৌখিন, (বর্জি.) শৌখীন [ śaukhina, (barji.) śaukhīna ] বিণ. 1 শখযুক্ত, বিলাসী; 2 রুচিসম্পন্ন (শৌখিন বেশভূষা); 3 মনোরম, শখ মেটায় বা তৃপ্ত করে এমন (শৌখিন দ্রব্য); 4 শখের (শৌখিন বৈরাগ্য)। [আ. শৌকীন্]।

শৌক্তেয়

শৌক্তিক, শৌক্তিকেয়, শৌক্তেয় [ śauktika, śauktikēẏa, śauktēẏa ] বিণ. ঝিনুকজাত, শুক্তিজাত, শুক্তি থেকে উত্পন্ন। ☐ বি. মুক্তা। [সং. শুক্তি + ইক, শুক্তিক + এয়, শুক্তি + এয়]।

শৌক্তিকেয়

শৌক্তিক, শৌক্তিকেয়, শৌক্তেয় [ śauktika, śauktikēẏa, śauktēẏa ] বিণ. ঝিনুকজাত, শুক্তিজাত, শুক্তি থেকে উত্পন্ন। ☐ বি. মুক্তা। [সং. শুক্তি + ইক, শুক্তিক + এয়, শুক্তি + এয়]।

শৌক্তিক

শৌক্তিক, শৌক্তিকেয়, শৌক্তেয় [ śauktika, śauktikēẏa, śauktēẏa ] বিণ. ঝিনুকজাত, শুক্তিজাত, শুক্তি থেকে উত্পন্ন। ☐ বি. মুক্তা। [সং. শুক্তি + ইক, শুক্তিক + এয়, শুক্তি + এয়]।

শোষিত

শোষিত বিণ. শোষণ করা হয়েছে এমন; নীরসীকৃত।

শোষক

শোষক বিণ. বি. শোষণকারী, যে শোষণ করে।

শোষণ

শোষণ [ śōṣaṇa ] বি. 1 তরল পদার্থের রস টেনে নেওয়া (রক্ত শোষণ); 2 নীরস বা শুষ্ক করা; 3 (গৌণ অর্থে) পরকে ক্রমাগত বঞ্চনা করে তার ধনসম্পদ নিজে ভোগ করা (ধনীর দ্বারা দরিদ্রকে শোষণ, ইংরেজ কর্তৃক ভারত শোষণ); 4 শুষ্কীকরণ। [সং. √ শুষ্ + ণিচ্ + অন]। শোষক বিণ. বি. শোষণকারী, যে শোষণ করে। শোষিত বিণ. শোষণ করা হয়েছে এমন; নীরসীকৃত।

শোষকাগজ

শোষকাগজ বি. যে কাগজ জল কালি ইত্যাদি তরল দ্রব্য দ্রুত শুষে নেয়, blotting paper.

শোষ

শোষ [ śōṣa ] বি. 1 শুষ্কতা, নীরসতা; 2 ক্ষয়রোগ; 3 (বাং.) নালি-ঘা, sinus. [সং. √ শুষ্ + অ]। শোষকাগজ বি. যে কাগজ জল কালি ইত্যাদি তরল দ্রব্য দ্রুত শুষে নেয়, blotting paper.