শ্বাপদসংকুল

শ্বাপদসংকুল, শ্বাপদসমাকীর্ণ বিণ. হিংস্র জন্তুতে পূর্ণ।

শ্বাপদ

শ্বাপদ [ śbāpada ] বি. 1 (মূলত) যার পা কুকুরের পায়ের মতো; 2 শিকারি বা মাংসাশী হিংস্র পশু (শ্বাপদসংকুল অরণ্য)। [সং. শ্বন্ + পদ]। শ্বাপদসংকুল, শ্বাপদসমাকীর্ণ বিণ. হিংস্র জন্তুতে পূর্ণ।

শ্বসিত

শ্বসিত বিণ. শ্বাসরূপে গ্রহণ ও ত্যাগ করা হচ্ছে বা হয়েছে এমন; নিশ্বাস-প্রশ্বাসযুক্ত।

শ্বসমান

শ্বসমান বিণ. শ্বাসগ্রহণ ও ত্যাগ করছে এমন।

শ্বসন

শ্বসন [ śbasana ] বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ (শ্বসনকার্য)। [সং. শ্বস্ + অন]। শ্বসমান বিণ. শ্বাসগ্রহণ ও ত্যাগ করছে এমন। শ্বসিত বিণ. শ্বাসরূপে গ্রহণ ও ত্যাগ করা হচ্ছে বা হয়েছে এমন; নিশ্বাস-প্রশ্বাসযুক্ত।

শ্বশুরালয়

শ্বশুরবাড়ি, শ্বশুরালয় বি. শ্বশুরের বাসভবন।