মুসা

মুসা [ musā ] বি. ইহুদিদের প্রসিদ্ধ ধর্মনেতা ও ধর্মবিধানকর্তা [আ. মুসা-তু. ইং. Moses]।

মুসাফির

মুসাফির [ musā-phira ] বি. ১. পথিক; ২. বিদেশে ভ্রমণকারী ব্যক্তি। [আ. মুসাফির্]। মুসাফিরখানা বি. পান্থশালা, সরাইখানা, চটি।

মুসাবিদা

মুসাবিদা [ musā-bidā ] বি. ১. খসড়া rough sketch. ২. পাণ্ডুলিপি। [ফা. মুসাওয়াদা]।

মুস্তাকিম

মুস্তাকিম [ mustā-kima ] বিণ. ১. স্হায়ী; ২. মজবুত। [আ. মুস্তাকিম্]।

মুহ

মুহ [ muha ] বি. (প্রা. কা.) মুখ। [সং. মুখ]।

মুস্তাফি

মুস্তাফি [ mustāphi ] বি. ১. হিসাব-পরীক্ষক; ২. হিন্দুর পদবিবিশেষ। [আ. মুস্তৌফী]।

মূঢ়তা

মূঢ়তা বি. মূর্খতা, নির্বুদ্ধিতা; মোহগ্রস্ততা (অন্ধবিশ্বাসের মূ়ঢ়তা)।

মূঢ়

মূঢ় [ mūḍh ] বিণ. ১. মোদগ্রস্ত (মূঢ় মন, মূঢ়চিত্ত); ২. মূর্খ, নির্বোধ (মূঢ়জন); ৩. জড়; ৪. অবিবেচক। [সং. √মূহ + ত]। স্ত্রী. মূঢ়া। মূঢ়তা বি. মূর্খতা, নির্বুদ্ধিতা; মোহগ্রস্ততা (অন্ধবিশ্বাসের মূ়ঢ়তা)