ম মুলাকাত মুলাকাত [ mulā-kāta ] বি. সাক্ষাত্, দেখা ভেট (বছরে একবারও তার সঙ্গে মুলাকাত হয় না) [আ. মুলাকাত্]।
ম মুষড়ানো মুষড়ানো [ muṣaḍ়ānō ] ক্রি. বি. ১. হতাশ বা হতোদ্যম হওয়া; ২. বিষন্ন হওয়া; ৩. ম্লান বা শুষ্কপ্রায় হওয়া। [< সং. মুষিত =হতবুদ্ধি)] মুষড়ে পড়া ক্রি. বি. হতাশ বা নিরুদ্যম হওয়া।
ম মুষ্টামুষ্টি মুষ্টামুষ্টি [ muṣṭā-muṣṭi ] বি. ঘুসোঘুসি, কিলাকিলি, মুষ্টিযুদ্ধ। [সং. মুষ্টি + মুষ্টি]।