মুত্রাশয়

মুত্রাশয় বি. পেটের ভিতরে যে-থলিতে মূত্র জমে, বস্তি, bladder.

মূত্রনালি

মূত্রনালি বি. মূত্রাশয় থেকে প্রস্রাব নির্গমনের নালি বা পথ, urethra.

মূত্র

মূত্র [ mūtra ] বি. প্রস্রাব। [সং. √ মূত্র্ + অ]। মূত্রকৃচ্ছ বি. রোগবিশেষ যাতে প্রস্রাব করতে কষ্ট হয়। মূত্রনালি বি. মূত্রাশয় থেকে প্রস্রাব নির্গমনের নালি বা পথ, urethra. মূত্রমেহ বি. বহুমূত্র রোগ, diabetes. মুত্রাশয় বি. পেটের ভিতরে যে-থলিতে মূত্র জমে, বস্তি, bladder.

মূত্রকৃচ্ছ

মূত্রকৃচ্ছ বি. রোগবিশেষ যাতে প্রস্রাব করতে কষ্ট হয়।

মুহূর্তেক

মুহূর্তেক বি. বিণ. ক্রি-বিণ. এক মুহূর্ত, অত্যল্পকাল; এক মুহূর্তের জন্য।

মুহূর্ত

মুহূর্ত [ muhūrta ] বি. ১. দিনরাতের ৩. ভাগের একভাগ, প্রায় দুই দণ্ডকাল বা ৪৮ মিনিট; ২. অতি অল্প সময়। [সং. √ হুর্ছ্ + ত মু আগম]। মুহূর্তে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে অর্থাত্ অতি অল্পক্ষণের মধ্যে। মুহূর্তেক বি. বিণ. ক্রি-বিণ. এক মুহূর্ত, অত্যল্পকাল; এক মুহূর্তের জন্য। এই মুহূর্তে ক্রি বিণ. এখনই।

মুহূর্তে

মুহূর্তে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে অর্থাত্ অতি অল্পক্ষণের মধ্যে।

মুহুর্মুহু

মুহুর্মুহু ক্রি-বিণ. অব্য. বারংবার, পুনঃপুনঃ, ঘনঘন (মুহুর্মুহু বজ্রপাত)।

মুহু

মুহু [ muhu ] (-হুস্) অব্য. ১. পুনরায়, আবার; ২. বারংবার; ৩. সদ্য। [সং. মুহুস্] মুহুর্মুহু ক্রি-বিণ. অব্য. বারংবার, পুনঃপুনঃ, ঘনঘন (মুহুর্মুহু বজ্রপাত)।