মাক্ষিক

মাক্ষিক [ mākṣika ] বিণ. মক্ষিকা-সংক্রান্ত। ☐ বি. ১. মধু; ২. খনিজ উপধাতুবিষয়ক, pyrite [সং. মক্ষিকা + অ]।

মাগ

মাগ [ māga ] বি. (গ্রা. অশা.) পত্নী, স্ত্রী (মাগ-ভাতার)। [< পা. মাতুগাম]।

মাগ্গি

মাগ্গি [ māggi ] বি. দুর্মূল্য। ☐ বিণ. আক্রা (জিনিসপত্র মাগ্গি হয়েছে)। [< সং. মহার্ঘ]। মাগ্গিভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য কর্মচারীদের প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowances, মহার্ঘ ভাতা। মাগ্গি গণ্ডার দিন দূর্মূল্যের দিন বা সময়।

মাগ্গিভাতা

মাগ্গিভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য কর্মচারীদের প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowances, মহার্ঘ ভাতা। মাগ্গি গণ্ডার দিন দূর্মূল্যের দিন বা সময়।

মাগন

মাগন [ māgana ] বি. যাঞ্চা বা ভিক্ষা; প্রার্থনা বা প্রার্থনা করা (‘রাজা যান মাগনে’: খনা)। [বাং. মাগন + অন]।

মাগনা

মাগনা [ māganā ] বিণ. ১. বিনামূল্য প্রাপ্ত, অমনি-অমনি পাওয়া গেছে এমন (এত জিনিস কে আমাকে মাগনা দেবে ?); ২. ভিক্ষালব্ধ। [বাং. মাগন + আ]।

মাগুর

মাগুর [ māgura ] বি. শিঙ্গীজাতীয় জিওলমাছবিশেষ। [সং. মদ্গুর]।

মাঘোতসব

মাঘোত্সব [ māghōt-saba ] বি. মাঘমাসে অনুষ্ঠিত ব্রাহ্মণ ধর্মাবলম্বীদের উত্সববিশেষ [সং. মাঘ + উত্সব]।

মাঙ্গা

মাঙ্গা [ māṅgā ] বিণ. দুর্মূল্য। ☐ ক্রি. মাগা, চাওয়া; প্রার্থনা করা। [ তু. হি. মাংগনা ]

মাছি

মাছি [ māchi ] বি. ১. ভনভন শব্দে ওড়ে এমন দুই ডানাযুক্ত ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মক্ষিকা; ২. নিশানার কাজে সাহায্য করার জন্য বন্দুকের সঙ্গে সংলগ্ন চিহ্নবিশেষ। [প্রাকৃ. মচ্ছিআ < সং. মক্ষিকা]। মাছিমারা বিণ. (আল.) ভালোমন্দ শুদ্ধাশুদ্ধ বিচার না করে অন্ধের মতো নকল করে এমন (মাছিমারা কেরানি)।