মাইফেল

মাইফেল [ māi-phēla ] বি. নাচগানের আসর বা মজলিশ। [আ. মহফিল]।

মাইয়া

মাইয়া [ māiẏā ] (আঞ্চ.) বি. ১. মেয়ে, কন্যা; ২. নারী (মাইয়া মানুষ, মাইয়া-লোক)। [সং. মাতৃকা]।

মাইরি

মাইরি [ māiri ] বি. শপথ বা দিব্যি-সূচক উক্তিবিশেষ (মাইরি বলছি, একাজ আমি করিনি)। [পো. Maria তু. ইং. Mary]।

মাউস

মাউস [ māusa ] বি. কম্পিউটারকে নিয়ন্ত্রিত করার জন্য হাতে-ধরে চালাতে হয় এমন ইঁদুরের মতো দেখতে যন্ত্রবিশেষ। [ইং. mouse]।

মাওবাদ

মাওবাদ [ māō-bāda ] বি. চীনের প্রাক্তন বিপ্লবী ও রাজনীতিবিদ মাও জো-দঙের রাজনীতিক মতাদর্শ ও ঈষত্ পরিবর্তিত মার্কসবাদ। [চৈ. মাও + সং. বাদ]।

মাকড়ি

মাকড়ি [ mākaḍ়i ] বি. কানের গহনাবিশেষ, কানের ছোটো রিং। [দেশি]।

মাকাল

মাকাল [ mākāla ] বি. ১. লতা জাতীয় উদ্ভিদ; ২. বাইরে সুদৃশ্য অথচ ভিতরে দুর্গন্ধ ও অখাদ্য শাঁসযুক্ত ফলবিশেষ, রাখালশশা; (আল.) সুদর্শন অথচ গুণহীন ব্যক্তি। [সং. মহাকাল]।

মাকু

মাকু [ māku ] বি. তাঁত-বোনার কাজে ব্যবহৃত যন্ত্রবিশেষ, তাঁতের কাপড়ের পড়েনের অর্থাত্ আড়ের দিকের সুতো বোনার কাজে ব্যবহৃত যন্ত্রবিশেষ। [ফা. মাকু-তু. অস. মাকো]।

মাকুন্দ

মাকুন্দ [ mākunda ] বিণ. বয়ঃপ্রাপ্তি সত্ত্বেও গোঁফ-দাড়ি ওঠে না এমন। ☐ বি দাড়ি-গোঁফ গজায় না এমন পুরুষ। [সং. মত্কুণ]।

মাখন

মাখন [ mākhana ] (আঞ্চ. গ্রা) মাখম বি. দুগ্ধজাত স্নেহপদার্থবিশেষ, নবনী, নবনীত, ননি। [সং. ম্রক্ষণ > প্রাকৃ. মক্খণ]।