ম মাছিমারা মাছিমারা বিণ. (আল.) ভালোমন্দ শুদ্ধাশুদ্ধ বিচার না করে অন্ধের মতো নকল করে এমন (মাছিমারা কেরানি)।
ম মাজন মাজন [ mājana ] বি. ১. ঘসে ঘসে পরিষ্কার করা (ঘরদোর ঝাড়ন মাজন); ২. প্রধানত দাঁত মাজার জন্য ব্যবহৃত গুঁড়ো। [বাং. √ মাজা ২. + অন]।
ম মাঝারি মাঝারি [ mājhāri ] বিণ. মধ্যম আকারের প্রকারের বা অবস্হার (মাঝারি মাপের সুটকেস)। [বাং. মাঝ + আরি]।
ম মাঞ্জা মাঞ্জা [ māñjā ] বি. সুতো মজবুত ও ধারালো করার জন্য কাচের চূর্ণ ইত্যাদি দিয়ে প্রস্তুত আঠা (ঘুড়ির মাঞ্জা) [< সং. √ মঞ্জ্ + বাং. আ]।
ম মাটাপালাম মাটাপালাম [ māṭā-pālāma ] বি. (প্রধানত মছলিপত্তমে প্রস্তুত) মোটা থানকাপড়বিশেষ। [তেলু. মাটপোল্লাম]।
ম মাটো মাটো [ māṭō ] বিণ. ১. অনুজ্জ্বল, চাপা (মাটো রঙ্গের কাপড়, গায়ের রংটা মাটো মাটো); ২. ভোঁতা, বুদ্ধিহীন। [দেশি.]।