ভারতবর্ষ

ভারতবর্ষ [ bhārata-barṣa ] বি. হিমালয় প্রর্বতমালার দক্ষিণে অবস্হিত তিন দিকে সমুদ্রবেষ্টিত দেশ। [সং. ভারত + বর্ষ]।

ভারতনাট্যম

ভারতনাট্যম [ bhārata-nāṭyama ] বি. দক্ষিণ ভারতে উদ্ভূত সুবিখ্যাত ধ্রুপদী নৃত্য শৈলীবিশেষ।

ভাবুনে

ভাবুনে [ bhābunē ] বিণ. ১. বিলাস প্রিয়, প্রসাধনপ্রিয়; ২. রঙ্গরসপ্রিয়; ৩. কপটতাপ্রিয়। [সং. ভাবন + বাং. ইয়া > এ]।

ভায়াদ

ভায়াদ [ bhāẏāda ] বি. জ্ঞাতিভাই সহোদর না হলেও ভ্রাতৃসম্পর্কযুক্ত ব্যক্তি। [> ভাই]।

ভায়া

ভায়া [ bhāẏā ] বি. ভাই বা ভ্রাতৃতুল্য ব্যক্তিকে প্রিয়সম্বোধন। [বাং. ভাই]।

ভায়

ভায় [ bhāẏa ] ক্রি. (কাব্য) ১. দীপ্তি বা শোভা পায় (‘হাসিখানি তাহে ভায়’); ২. ভালো লাগে (‘মোর মনে আন নাহি ভায়’: অ. গু)। [বাং. √ ভা (< সং. ভা)]।

ভাম

ভাম [ bhāma ] বি. খট্টাশ বা খটাশজাতীয় জন্তুবিশেষ। [দেশি]।

ভামিনী

ভামিনী [ bhāminī ] বি. ১. কোপস্বভাবা নারী, রাগী স্ত্রীলোক; ২. নারী। [সং. ভাম + ইন্ + ই]।

ভাব্য

ভাব্য [ bhābya ] বিণ. ১. চিন্তনীয়, ভাববার মতো (ভাব্য বিষয়); ২. অবশ্যই হবে এমন, অবশ্যম্ভাবী, ভবিতব্য; ৩. সাধ্য, নিষ্পাদ্য, নিষ্পন্ন করতে হবে এমন। [সং. √ ভূ + য]।