ভাবা
ভাবা [ bhābā ] ক্রি. ১. চিন্তা করা (কী ভাবছ:); ২. দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); ৩. বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); ৪. সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); ৫. অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); ৬. গণ্য করা (পণ্ডিত ভাবা); ৭. উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ভাবানো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।