ভ ভালুক ভালুক [ bhāluka ] বি. সারা গায়ে ঘন বড়ো লোমযুক্ত এবং তীক্ষ্ণ নখ দন্তযুক্ত সচ. মাংসাশী বন্য জন্তুবিশেষ, ভল্লুক।
ভ ভারোত্তোলন ভারোত্তোলন [ bhārōttōlana ] বি. ওজন তোলা লোহার রডের দুই দিকে বিশেষ ওজনের লোহার চাকতি লাগিয়ে মাথার উপরে তোলবার প্রতিযোগিতা, weight-lifting. [সং. ভার + উত্তোলন]।
ভ ভারিভুরি ভারিভুরি [ bhāri-bhuri ] বি. ১. জাঁক; ২. চাতুরি; ৩. দম্ভ (‘রাখ তোমার ভারিভুরি’: চৈ. ভা.)। [তু. ভার]।
ভ ভারা ভারা [ bhārā ] বি. উঁচু জায়গায় বসে কাজ করার জন্য বাঁশের তৈরি মঞ্চবিশেষ, মাচা (রাজমিস্ত্রি ভারা বেঁধে কাজ করে)। [তু. ভার]।
ভ ভারতী ভারতী [ bhāratī ] বি. ১. সরস্বতীদেবী; ২. বাণী, বাক্য, কথা; ৩. ভাষা; ৪. সংবাদ, বিবরণ; ৫. সন্ন্যাসীসম্প্রদায়বিশেষের উপাধি। [সং. ভারতী + অ + ঈ + √ ভৃ + অত + ঈ]।