ভ ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ বিণ. ১. ঘুরানো হচ্ছে এমন; ২. (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); ৩. (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)।
ভ ভ্রাম্য ভ্রাম্য [ bhrāmya ] বিণ. ভ্রমণের যোগ্য; পরিক্রমণীয়। [সং √ ভ্রম্ + য]। ভ্রাম্যমাণ বিণ. ১. ঘুরানো হচ্ছে এমন; ২. (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); ৩. (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)।
ভ ভ্রাত্রীয় ভ্রাত্রীয় [ bhrātrīẏa ] বি. ভ্রাতুষ্পুত্র ভাইপো। ☐ বিণ. ভাইয়ের তুল্য; ভ্রাতৃসম্বন্ধীয়। [সং ভ্রাতৃ + ঈয়]।
ভ ভ্রামণিক ভ্রামণিক [ bhrāmaṇika ] বিণ. বি. ভ্রমণকারী, যে ভ্রমণ করে (ভ্রামণিকদের বিশ্রামের স্হান)। [সং ভ্রমণ + ইক]।
ভ ভালোবাসা ভালোবাসা [ bhālō-bāsā ] ক্রি. ১. প্রণয়যুক্ত বা প্রেমযুক্ত হওয়া; ২. অনুরাগী হওয়া (গান ভালোবাসে); ৩. স্নেহ করা বা প্রীতিভাবাপন্ন হওয়া (ভাইবোনকে ভালোবাসে); ৪. শ্রদ্ধা করা, ভক্তি করা; ৫. আসক্ত বা আকৃষ্ট হওয়া; ৬. পছন্দ করা (তুমি কি আম ভালোবাসো?)। বি. প্রণয়, প্রেম; অনুরাগ; স্নেহ-প্রীতি; শ্রদ্ধা, ভক্তি; আসক্তি; টান, পছন্দ। [বাং. ভালো + বাসা৩]।
ভ ভাষণ ভাষণ [ bhāṣaṇa ] বি. ১. উক্তি, বাক্য; ২. বক্তৃতা (সেদিন বাইরে দাঁড়িয়ে আপনার ভাষণ শুনছিলাম)। [সং. √ ভাষ্ + অন]।
ভ ভালোমানুষ ভালোমানুষ [ bhālō-mānuṣa ] বি. ১. সত্ ও নিরীহ লোক (তাঁর মতো ভালোমানুষকেও এত দুর্ভোগ ভূগতে হল?); ২. গোবেচারা ধরনের লোক (নিতান্তই ভালোমানুষ)। [বাং. ভালো + মানুষ]। ভালোমানুষ সাজা ক্রি. বি. ভালোমানুষির ভানকরা। ভালোমানুষি করা ক্রি. বি. নিরীহ লোকের মতো আচরণ করা।