ভ্যানভ্যান

ভ্যানভ্যান, ভ্যানরভ্যানর [ bhyāna-bhyāna, bhyānara-bhyānara ] বি. ১. মাছির একটানা ভনভন আওয়াজ; ২. বিরক্তিকর কথাবার্তা বা ধ্বনি। [দেশি.]।

ভ্যাদা

ভ্যাদা [ bhyādā ] বি. ন্যাদস মাছ। [দেশি]।

ভ্যানতারা

ভ্যানতারা [ bhyāna-tārā ] বি. ১. ভ্যানর-ভ্যানর; ২. বাজে কথা বলে বিরক্ত উত্পাদন। [দেশি]।

ভ্যান

ভ্যান [ bhyāna ] বি. মালবহনকারী (সচ) ঢাকা গাড়ি; মালবহনকারী গাড়ি। [ইং. van]।

ভ্যাপসা

ভ্যাপসা [ bhyāpasā ] বিণ. ১. রুদ্ধ তাপ বা বাষ্পের মতো (ভ্যাপসা গরম); ২. বায়ুচলাচল বন্ধ হলে যেমন ভাব হয় তেমনি (ভ্যাপসা গন্ধ)। [বাং. ভাপ (বাষ্প) + সা]।

ভ্যালা

ভ্যালা [ bhyālā ] বিরক্তি বিদ্রুপ প্রভৃতিতে ভালো -র বিকৃত রূপ (ভ্যালা বিপদ, ভ্যালা ঝামেলা হল দেখছি)।

ভ্রমমাণ

ভ্রমমাণ [ bhrama-māṇa ] বি. ভ্রমণ করছে এমন, পর্যটনকারী; ঘুরছে এমন। [সং √ ভ্রম্ + শানচ্]

ভ্রমাত্মক

ভ্রমাত্মক [ bhramātmaka ] বিণ. ভ্রান্তিজনক; ত্রুটিপূর্ণ, ভুল (ভ্রমাত্মক উক্তি)। [সং ভ্রম + আত্মন্ + ক়]।

ভ্রমিযন্ত্র

ভ্রমিযন্ত্র [ bhrami-yantra ] বি. ছুতোরের তুরপুন বা ড্রিল, drill [সং ভ্রমি + যন্ত্র।]

ভ্রমি

ভ্রমি [ bhrami ] বি. ঘূর্ণি; আবর্ত; ঘূর্ণিজল। [সং √ ভ্রম্ + ই]।