ভোজালি

ভোজালি [ bhōjāli ] বি. বাঁকানো ছোরাবিশেষ। [< সং. ভুজপাল, ভুজবাল]।

ভোমরা

ভোমরা [ bhōmarā ] বি. ভ্রমর -এর কথ্য ও আঞ্চ. রূপ।

ভোল্ট

ভোল্ট [ bhōlṭa ] বি. বিদ্যুতের শক্তি মাপার এককবিশেষ। [ইং. volt < ইতালীয় বিজ্ঞানী volta]।

ভোল্টেজ

ভোল্টেজ [ bhōlṭēja ] বি. ভোল্টদিয়ে মাপা বা প্রকাশিত বিদ্যুতশক্তি; বিদ্যুত্শক্তি জোরে (ভোল্টেজ কম হলে টিউবগুলো জ্বলে না)। [ইং. voltage]।

ভৌ

ভৌ, ভৌ ভৌ [ bhau, bhau bhau ] বি. অব্য. কুকুরে ডাক। [ধ্বন্যা.]।

ভৌগোলিক

ভৌগোলিক [ bhaugōlika ] বি. ভুগোল সম্বন্ধীয় (দেশের ভৌগলিক সীমা)। [সং. ভূগোল + ইক]।

ভৌতিক

ভৌতিক [ bhautika ] বিণ. ১. ভূতসম্বন্ধীয় (ভৌতিক ঘটনা); ২. জড়জগত্সম্বন্ধীয়, পঞ্চভূতসম্বন্ধীয়; ৩. ভূতুড়ে (ভৌতিক কাণ্ড)। [সং. ভূত + ইক]।

ভৌমিক

ভৌমিক [ bhaumika ] বি. ভূস্বামী, জমিদার। [সং. ভূমি + ইক]।

ভৌমী

ভৌমী [ bhaumī ] বি. (স্ত্রী.) (ভূমি থেকে উদ্ভূত বলে) সীতা। ☐ বিণ. (স্ত্রী.) ভূমিসম্বন্ধীয়; ভূমিজাত। [সং. ভৌম + ঈ]।

ভ্যানরভ্যানর

ভ্যানভ্যান, ভ্যানরভ্যানর [ bhyāna-bhyāna, bhyānara-bhyānara ] বি. ১. মাছির একটানা ভনভন আওয়াজ; ২. বিরক্তিকর কথাবার্তা বা ধ্বনি। [দেশি.]।