ভ ভুনিখিচুড়ি ভুনিখিচুড়ি [ bhuni-khicuḍ়i ] বি. যে খিচুড়িতে চাল-ডাল ঘিয়ে অল্প ভেজে নেওয়া হয়। [হি. ভুনি খেচৌড়ি]।
ভ ভুবর্লোক ভুবঃ [ bhubḥ ] (-বস্), ভুবর্লোক বি. ১. পুরাণে বর্ণিত সপ্তস্বর্গের অন্যতম; ২. অন্তরিক্ষ, আকাশ; ৩. ব্যাহৃতিবিশেষ। [সং. ভুবঃ, ভুবর্ + লোক]।
ভ ভুবঃ ভুবঃ [ bhubḥ ] (-বস্), ভুবর্লোক বি. ১. পুরাণে বর্ণিত সপ্তস্বর্গের অন্যতম; ২. অন্তরিক্ষ, আকাশ; ৩. ব্যাহৃতিবিশেষ। [সং. ভুবঃ, ভুবর্ + লোক]।
ভ ভুরভুর ভুরভুর [ bhura-bhura ] বি. অব্য. গন্ধে পূর্ণ বা আমোদিত হওয়ার ভাব (কাঁঠালের গন্ধে ভুরভুর করছে ঘরটা)। [ধ্বন্যা.]।
ভ ভুশ ভুশ [ bhuśa ] অব্য. বি. জল কাদা প্রভৃতির ভিতর থেকে হঠাত্ জেগে ওঠার শব্দ (ভুশ করে ভেসে উঠল)। [ধ্বন্যা.]।
ভ ভুষ্টিনাশ ভুষ্টিনাশ [ bhuṣṭi-nāśa ] বি. ধ্বংস বা সর্বনাশ (টাকার ভুষ্টিনাশ, কাজের ভুষ্টিনাশ)। [দেশি]।
ভ ভূতি ভূতি [ bhūti ] বি. ১. বিভূতি, আটটি ঐশ্বর্য যথা অণিমা মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বশিতা ও কামাবশায়িতা; ২. উত্পত্তি, অভ্যুদয় ৩. (বিরল) ভস্ম। [সং. √ ভূ + তি]।