ভূতুড়ে

ভূতুড়ে [ bhūtuḍ়ē ] বিণ. ১. ভূতপ্রেতসম্বন্ধীয় (ভূতুড়ে গল্প); ২. ভূতপ্রেত দ্বারা কৃত (ভূতুড়ে কাণ্ড); ৩. অবিশ্বাস্য। [সং. ভূত + বাং. ড়িয়া > ড়ে]।

ভূপালি

ভূপালি [ bhūpāli ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ।

ভূম

ভূম [ bhūma ] বি. (কাব্যে) ভূমি (‘শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে’: রবীন্দ্র)। [< সং. ভূমি]।

ভূমা

ভূমা [ bhūmā ] (-মন্) বি. ১. সর্বব্যাপী পুরুষ; ২. বহুত্ব। ☐ বিণ ভূয়িষ্ঠ, বহুল (ভুমানন্দ)। [সং. বহু + ইমন্]।

ভূর্লোক

ভূর্লোক [ bhūrlōka ] বি. সপ্তপাতালসহ পৃথিবী, ভূলোক। [সং. ভূঃ + লোক]।

ভৃঙ্গার

ভৃঙ্গার [ bhṛṅgāra ] বি. ১. জলের গাড়ু; ২. জল ছিটানোর ছিদ্রযুক্ত পাত্র, ঝারি। [সং. √ ভ্রৃ + আর]।

ভৃঙ্গারিকা

ভৃঙ্গারিকা [ bhṛṅgārikā ] বি. ঝিঁঝি পোকা। [সং. ভৃঙ্গার + ক + আ]।

ভৃঙ্গি

ভৃঙ্গি [ bhṛṅgi ] বি. শিবের অনুচরবিশেষ। [সং. ভৃ + গি]।

ভৃত্য

ভৃত্য [ bhṛtya ] বি. ১. চাকর; পরিচারক; ২. বেতনভোগী। [সং. √ ভৃ + য]।

ভৃষ্ট

ভৃষ্ট [ bhṛṣṭa ] বিণ. ভাজা হয়েছে এমন, ভর্জিত (ভৃষ্ট শাক, ভৃষ্ট পলাণ্ডু)। [সং. √ ভ্রস্জ্ + ত]।