ভ ভুঁড়ি ভুঁড়ি [ bhun̐ḍ়i ] বি. বড়ো বা মোটা পেট, চর্বিতে ফুলে-ওঠা পেট। [দেশি]। ভুঁড়ো বিণ. ভুঁড়িযুক্ত, ভুঁড়িওয়ালা (‘বাঁশবনের কাছে ভুঁড়ো শেয়ালি নাচে’: ছড়া)।
ভ ভুক ভুক [ bhuka ] বিণ. ১. খাদক, যে খায় (পিপীলিকাভুক); ২. যে ভোগ করে, ভোগকারী (বেতনভুক)। [সং. ভুজ্]।
ভ ভুক্তি ভুক্তি [ bhukti ] বি. ১. ভোজন, আহার; ২. ভোগ, উপভোগ; ৩. দখল; ৪. অন্তর্ভুক্ত হওয়া (নিবন্ধভুক্তি)। [সং. √ ভুজ্ + তি]।
ভ ভুজুংভাজুং ভুজুভাজুং [ bhuju-bhāju ] বি. তুচ্ছ বা মিথ্যা বা অকিঞ্চিত্কর যুক্তিতর্কের সাহায্যে প্রবোধ বা বুঝ (ভুজুংভাজুং দিয়ে দলে টেনেছে)। [দেশি]।
ভ ভুজ্জি ভুজ্জি [ bhujji ] বি. দেবতা বা পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশে নিবেদিত অন্ন ইত্যাদি। [< সং ভোজ্য]।
ভ ভুটানি ভুটানি [ bhuṭāni ] বি. ভুটানের অধিবাসী বা ভাষা, ভুটিয়া (শীতের মরশুমে ধর্মতলা ভুটানিতে ছেয়ে যায়)। ☐ বিণ. ভুটান বা ভুটানের অধিবাসীসম্বন্ধীয় (ভুটানি খাবার, ভুটানি পোশাক)। [ভুটান + বাং. ই]।