ভিদ্যমান

ভিদ্যমান [ bhidya-māna ] বিণ. ভেদ করা হচ্ছে এমন। [সং. √ ভিদ্ + শানচ্]।

ভিন্দিপাল

ভিন্দিপাল [ bhindi-pāla ] বি. প্রাচীন ভারতীয় ক্ষেপণাস্ত্রবিশেষ। [সং. ভিন্দি + √ পাল্ + অ]।

ভিপি

ভিপি [ bhipi ] বি. ডাকে পাঠানো যে বস্তুর ডাকমাশুল প্রাপককে দিতে হয় । [ইং. value payable post]

ভিরকুটি

ভিরকুটি [ bhira-kuṭi ] বি. (কথ্য) ভ্রূকুটি। [সং. ভ্রূকুটি]।

ভিল

ভিল [ bhila ] বি. ভারতের আদিম উপাজতিবিশেষ (ভিল সর্দার)। [সং. ভিল্ল]।

ভিসা

ভিসা [ bhisā ] বি. দেশ ছেড়ে অন্য দেশে যাবার বা বিদেশে প্রবেশের অনুমতিপত্রে অর্থাত্ পাসপোর্টে নির্দেশমূলক স্বাক্ষর, প্রবাসাজ্ঞা, বিদেশে যাবার ছাড়পত্র। [ইং. visa]।

ভীমরতি

ভীমরতি [ bhīma-rati ] বি. ১. বার্ধক্যজনিত ঈষত্ বুদ্ধিভ্রংশ বা খ্যাপামি; ২. (মূল অর্থ) ৭৭ বছর ৭ মাস বয়সের সপ্তম রাত্রি (বর্ত. এই অর্থ অপ্র.)। [সং. ভীমরথী? < ভ্রমার্তি ?]।

ভীমপলাশি

ভীমপলশ্রী, ভীমপলাশি [ bhīma-palaśrī, bhīma-palāśi ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [দেশি]।

ভীমপলশ্রী

ভীমপলশ্রী, ভীমপলাশি [ bhīma-palaśrī, bhīma-palāśi ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [দেশি]।

ভুঁইয়া

ভুঁইয়া [ bhum̐iẏā ] বি. সামন্ত নৃপতি বা জমিদার। [সং. ভৌমিক]। বারো ভুঁইয়া – বাংলার ঐতিহাসিক বারোজন প্রতাপশালী জমিদার, যথা-চাঁদ রায়, কেদার রায়, কন্দর্পনারায়ণ, প্রতাপাদিত্য, ইশা খাঁ, মুকুন্দ রায়, লক্ষ্মণমানিক্য, ফজল গাজি, হাম্বিরমল্ল, গণেশ রায়, কংসনারায়ণ, রামকৃষ্ণ ও পীতাম্বর।