ভাজাভাজা

ভাজাভাজা [ bhājā-bhājā ] বিণ. ১. প্রায় ভাজা, কিছুটা ভাজা (আলুর টুকরোগুলো ভাজা-ভাজা হলেই নামাতে হরে); ২. (আল.) জ্বালাতন, বিরক্ত (ছেলেটার দৌরাত্ম্যে একেবারে ভাজা-ভাজা হয়ে গেলাম)। ভাজাভুজি বি. নানারকমের ভাজা খাবার (রোজ এতসব ভাজাভুজি খেলে শরীর খারাপ হবে)।

ভাদ্দুরে

ভাদ্দুরে [ bhāddurē ] বিণ. (কথ্য) ভাদ্রমাসীয়। [ভাদ্দর দ্র]।

ভাস

ভাস [ bhāsa ] বি. ১. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; ২. শোভা, সৌন্দর্য; ৩. শকুন; ৪. কুক্কুট পাখি; ৫. প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]।

ভাসন্ত

ভাসন্ত [ bhāsanta ] বিণ. ভাসছে এমন, ভাসমান। [বাং. ভাসা + অন্ত]।

ভি আই পি

ভি আই পি [ bhi āi pi ] বি. বিণ. অতি গুরুত্বপূর্ণ মর্যাদাসম্পন্ন বা প্রতিপত্তিশালী লোক (এই সিটগুলো ভি আই পি-দের জন্য রাখা হয়েছে)। [< ইং. VIP Very Important Persons]।

ভিজিট

ভিজিট [ bhijiṭa ] বি. ডাক্তারের ফি বা দক্ষিণা (ভিজিট না নিয়েই চলে গেছেন ডাক্তারবাবু)। [ইং. visit]।

ভিক্ষুক

ভিক্ষুক [ bhikṣuka ] বিণ. বি. ভিখারি; ভিক্ষাজীবী; ভিক্ষাপ্রার্থী, ভিক্ষা চায় এমন। [সং. ভিক্ষু + ক]।

ভিটামিন

ভিটামিন [ bhiṭāmina ] বি. ১. খাদ্যবস্তুর যে-অংশ মানুষকে জীবনীশক্তি দেয়, খাদ্যপ্রাণ; ২. যে-ওষুধে খাদ্যপ্রাণ আছে। [ইং. vitamin]।

ভিডিয়ো

ভিডিয়ো [ bhiḍiẏō ] বিণ. বি. টেলিভিশনে দেখবার জন্য ক্যাসেট ধরে রাখা ছবি বা দৃশ্য বা সেই দৃশ্য বিষয়ক (ভিডিয়ো ক্যাসেট)। [ইং. video]।

ভিত

ভিত [ bhita ] বি. ১. দেওয়াল পাঁচিল বা পাকা বাড়ির যে-অংশ মাটির নীচে পোঁতা থাকে, ভিত্তি (বাড়ির ভিতটা মজবুত করতে হয়); ২. ভিত তৈরীর জন্য মাটি কেটে তৈরি গর্ত (ভিত কাটা হচ্ছে); ৩. দিক, পাশ (‘তালবন তারি চারি ভিতে’: রবীন্দ্র)। [সং. ভিত্তি]।