বেড়ি

বেড়ি [ bēḍ়i ] বি. 1 বেষ্টনী; 2 লোহার বেষ্টনী (পায়ের বেড়ি); 3 পা বাঁধার শিকল (পাখির পায়ের বেড়ি); 4 হাঁড়ির কানা বেষ্টন করে ধরবার যন্ত্রবিশেষ (হাতাবেড়ি)। [বাং. বেড়া1 + ই]।

বেড়াজাল

বেড়াজাল [ bēḍ়ā-jāla ] বি. 1 মাছ ধরার জন্য ব্যবহৃত জালবিশেষ; 2 (আল.) বেষ্টনী, যার দ্বারা ঘিরে রাখা যায়। [বাং. বেড়া1 + জাল]।

বেড়াবেণী

বেড়াবেণি, বেড়াবেণী বি. মেয়েদের চুলের দুটি বেণি গোল করে বাঁধার প্রক্রিয়া।

বেড়াবেণি

বেড়াবেণি, বেড়াবেণী বি. মেয়েদের চুলের দুটি বেণি গোল করে বাঁধার প্রক্রিয়া।

বেড়ানো

বেড়ানো ক্রি. বি. 1 ভ্রমণ বা বিচরণ করা; 2 পায়চারি করা, হাঁটা (ছাদে একটু বেড়াচ্ছি)। ☐ বিণ. বেড়ানো হয়েছে বা বেড়িয়েছে এমন।

বেড়া

বেড়া1 [ bēḍ়ā1 ] ক্রি. বেষ্টন করা, ঘেরা (ঘোলা জল বাড়িটাকে বেড়ে আছে)। ☐ বি. বেষ্টন; যার দ্বারা বেষ্টন করা বা ঘেরা হয়, বেষ্টনী (বেড়া ভাঙা)। ☐ বিণ. বেষ্টনকারী, যা ঘিরে রাখে (বেড়া আগুন, বেড়াজাল)। [প্রাকৃ. বেঢ়্ (< সং. বেষ্ট্) + বাং. আ]। বেড়া2 [ bēḍ়ā2 ] ক্রি. বেড়ানো, ভ্রমণ করা। [বেড়া দ্র]। বেড়ানো ক্রি. বি. 1 ভ্রমণ বা বিচরণ করা; 2 পায়চারি করা, হাঁটা (ছাদে একটু বেড়াচ্ছি)। ☐ বিণ. বেড়ানো হয়েছে বা বেড়িয়েছে এমন। বেড়াবেণি, বেড়াবেণী বি. মেয়েদের চুলের দুটি বেণি গোল করে বাঁধার প্রক্রিয়া।

বেড়

বেড় [ bēḍ় ] বি. 1 বেষ্টন (দড়ি দিয়ে বেড় দেওয়া); 2 ঘের, পরিধি (তাল গাছের বেড়, থামের বেড়); 3 বেষ্টিত স্হান (বেড়ের বাইরে যাওয়া)। [বেড়া দ্র]। বেড় দেওয়া ক্রি. বি. বেষ্টন করা, ঘেরা।

বেডৌল

বেডৌল [ bēḍaula ] বিণ. (শরীরের) বিভিন্ন অঙ্গের মধ্যে সামঞ্জস্যহীন, কুগঠন; কুশ্রী। [ফা. বে + বাং. হি. ডৌল]।