ব বেণি বেণি, বেণী [ bēṇi, bēṇī ] বি. 1 কেশবিন্যাসবিশেষ, বিনুনি, পাক দিয়ে বিন্যস্ত চুল (বেণিবন্ধন); 2 জলপ্রবাহ (ত্রিবেণী)। [সং. √ বেণ্ + ই, ঈ]। বেণিসংহার, বেণীসংহার বি. আলুলায়িত চুল বেণির আকারে রচনা, বেণিবন্ধন।
ব বেঢ়া বেঢ়া [ bēḍh়ā ] ক্রি. (কাব্যে) বেষ্টন করা, বেড়া। [বেড়া1 দ্র]। বেঢ়ল, বেঢ়লি (প্রা. কা.) ক্রি. বেষ্টন করল, ঘিরে ধরল।
ব বেঢক বেঢপ, বেঢং, বেঢক [ bēḍhapa, bēḍha, mbēḍhaka ] বিণ. 1 বেমানান, বিসদৃশ (বেঢপ মাপের পোশাক); 2 ফ্যাশন-বহির্ভূত; 3 কুশ্রী, বিশ্রী (বেঢপ চেহারা)। [ফা. বে + বাং. ঢং, ঢক, ঢপ]।
ব বেঢং বেঢপ, বেঢং, বেঢক [ bēḍhapa, bēḍha, mbēḍhaka ] বিণ. 1 বেমানান, বিসদৃশ (বেঢপ মাপের পোশাক); 2 ফ্যাশন-বহির্ভূত; 3 কুশ্রী, বিশ্রী (বেঢপ চেহারা)। [ফা. বে + বাং. ঢং, ঢক, ঢপ]।
ব বেঢপ বেঢপ, বেঢং, বেঢক [ bēḍhapa, bēḍha, mbēḍhaka ] বিণ. 1 বেমানান, বিসদৃশ (বেঢপ মাপের পোশাক); 2 ফ্যাশন-বহির্ভূত; 3 কুশ্রী, বিশ্রী (বেঢপ চেহারা)। [ফা. বে + বাং. ঢং, ঢক, ঢপ]।
ব বেড়েন বেড়েন [ bēḍ়ēna ] বি. লাঠির আঘাত, লাঠি দিয়ে আঘাত (আচ্ছা করে বেড়েন দিয়েছে, গো-বেড়েন)। [বাং. বাড়ি + আন = বাড়িয়ান > বেড়েন]।
ব বেড়ে বেড়ে [ bēḍ়ē ] অব্য. বিণ. ক্রি-বিণ. (কথ্য) চমত্কার, বেশ, উত্তম (বেড়ে রেঁধেছে, বেড়ে জিনিস হয়েছে)। [হি. বঢ়িয়া]।