বেঠিক

বেঠিক [ bēṭhika ] বিণ. 1 ভুল, ভ্রমপূর্ণ (বেঠিক তথ্য, বেঠিক কথা); 2 অনুপযুক্ত, নির্ভরযোগ্য নয় এমন (বেঠিক লোক)। [ফা. বে + বাং. ঠিক]।

বেটে

বেটে [ bēṭē ] বি. 1 দড়ির গোলাকার বাণ্ডিল; মোটা দড়ি বা কাছি। [হি. বটা]।

বেটাইম

বেটাইম [ bēṭāima ] বি. অসময়। ☐ বিণ. নির্দিষ্ট সময়বহির্ভূত। [ফা. বে + ইং. time]।

বেটি

বেটি স্ত্রী. বেটা [ bēṭā ] বি. 1 পুত্র, ছেলে (বাপের বেটা); 2 (আদরে) শিশপুত্র, খোকা (বেটা বেশ হাঁটতে শিখেছে); 3 (অবজ্ঞায় বা ভর্ত্সনায়) পুরুষ লোক (এক বেটা, সে বেটা গেল কোথায়?)। ☐ বিণ. পুরুষজাতীয় (বেটা ছেলে)। [প্রাকৃ. বিট (=পুত্র) > হি. বেটা]।

বেটা

বেটা [ bēṭā ] বি. 1 পুত্র, ছেলে (বাপের বেটা); 2 (আদরে) শিশপুত্র, খোকা (বেটা বেশ হাঁটতে শিখেছে); 3 (অবজ্ঞায় বা ভর্ত্সনায়) পুরুষ লোক (এক বেটা, সে বেটা গেল কোথায়?)। ☐ বিণ. পুরুষজাতীয় (বেটা ছেলে)। [প্রাকৃ. বিট (=পুত্র) > হি. বেটা]। স্ত্রী. বেটি। বেটাচ্ছেলে বি. (গালিতে) নচ্ছার লোক, পাজি লোক। বেটাছেলে বি. পুত্রসন্তান; পুরুষমানুষ।

বেঞ্চি

বেঞ্চ, বেঞ্চি [ bēñca, bēñci ] বি. একাধিক লোকের বসার উপযোগী লম্বা ও পায়াযুক্ত কাঠের আসনবিশেষ। [ইং. bench]।

বেঞ্চ

বেঞ্চ, বেঞ্চি [ bēñca, bēñci ] বি. একাধিক লোকের বসার উপযোগী লম্বা ও পায়াযুক্ত কাঠের আসনবিশেষ। [ইং. bench]।

বেজোট

বেজোট [ bējōṭa ] বিণ. কোনো দল বা জোটের প্রভাব থেকে মুক্ত, জোট-বহির্ভূত (ভারতের বেজোট নীতি)। [ফা. বে + বাং. জোট]।