বৈপরীত্য

বৈপরীত্য [ baiparītya ] বি. 1 বিপরীত ভাব (স্বভাবের বৈপরীত্য); 2 বিরুদ্ধতা (প্রকৃতির বৈপরীত্য); 3 বিপর্যয়। [সং. বিপরীত + য]।

বৈনাশিক

বৈনাশিক [ baināśika ] বিণ. বিনাশ বা ধ্বংস করে এমন, ধ্বংসাত্মক (‘বৈনাশিক বুদ্ধি হানে করাঘাত ভঙ্গুর কবাটে’: সু.দ.)। তু. ইং. destructive। [সং. বিনাশ + ইক]।

বৈধেয়

বৈধেয় [ baidhēẏa ] বিণ. বিধিসম্বন্ধীয়, বৈধ। [সং. বিধি + এয়]।

বৈধর্ম্য

বৈধর্ম্য [ baidharmya ] বি. 1 বিরুদ্ধ ধর্মের ভাব বা আচরণ; 2 ধর্মবিরোধিতা, নাস্তিক্য; 3 প্রকৃতির বৈষম্য। [সং. বিধর্ম + য]।

বৈধব্য

বৈধব্য [ baidhabya ] বি. বিধবার অবস্হা। [সং. বিধবা + য]। বৈধব্যদশা বি. বিধবার অবস্হা।

বৈধতা

বৈধতা বি. 1 ন্যায্যতা; 2 আইনানুগতা (এই সিদ্ধান্তের বৈধতা যাচাই করতে হবে)।

বৈধ

বৈধ [ baidha ] বিণ. 1 বিধিসম্মত, ন্যায্য, যথোচিত (বৈধ উপায়); 2 আইনসম্মত (বৈধ স্ত্রী)। বৈধতা বি. 1 ন্যায্যতা; 2 আইনানুগতা (এই সিদ্ধান্তের বৈধতা যাচাই করতে হবে)।

বৈদ্যুতিক

বৈদ্যুত, বৈদ্যুতিক [ baidyuta, baidyutika ] বিণ. 1 বিদ্যুত্-সংক্রান্ত (বৈদ্যুতিক তার); 2 বিদ্যুত্পূর্ণ (বৈদ্যুত্কটাক্ষ)। [সং. বিদ্যুত্ + অ, ইক]।

বৈদ্যুত

বৈদ্যুত, বৈদ্যুতিক [ baidyuta, baidyutika ] বিণ. 1 বিদ্যুত্-সংক্রান্ত (বৈদ্যুতিক তার); 2 বিদ্যুত্পূর্ণ (বৈদ্যুত্কটাক্ষ)। [সং. বিদ্যুত্ + অ, ইক]।