ব বৈভব বৈভব [ baibhaba ] বি. 1 ঐশ্বর্য, ধনসম্পত্তি, বিভব (বৈভব চাই না, ভক্তি চাই); 2 মহিমা, বিভূতি (ভাবের বৈভব)। [সং. বিভব + অ]। বৈভবশালী বিণ. 1 ঐশ্বর্যশালী, অত্যন্ত ধনী; 2 মহিমান্বিত।
ব বৈবাহিক বৈবাহিক [ baibāhika ] বিণ. 1 বিবাহসম্বন্ধীয় (বৈবাহিক আলোচনা); 2 বিবাহঘটিত (বৈবাহিক সম্পর্ক); 3 বিবাহোপযোগী। ☐ বি. পুত্র বা কন্যার শ্বশুর, বেয়াই। [সং. বিবাহ + ইক]। বৈবাহিকী, (বাং.), বৈবাহিকা বি. (স্ত্রী.) বেয়ান।
ব বৈপ্লবিক বৈপ্লবিক [ baiplabika ] বিণ. 1 বিপ্লবসংক্রান্ত, বিপ্লববিষয়ক (বৈপ্লবিক দিনগুলি, বৈপ্লবিক আদর্শ); 2 সম্পূর্ণ নতুন অবস্হার প্রবর্তনকারী, বিপ্লবসাধক (বৈপ্লবিক রূপান্তর, বৈপ্লবিক পরিবর্তন)। [সং. বিপ্লব + ইক]।
ব বৈপিত্রেয় বৈপিত্র, বৈপিত্রেয় [ baipitra, baipitrēẏa ] বিণ. এক মাতার গর্ভে কিন্তু ভিন্ন পিতার ঔরসে জাত। [সং. বিপিতৃ + অ, এয়]।
ব বৈপিত্র বৈপিত্র, বৈপিত্রেয় [ baipitra, baipitrēẏa ] বিণ. এক মাতার গর্ভে কিন্তু ভিন্ন পিতার ঔরসে জাত। [সং. বিপিতৃ + অ, এয়]।