বৈদ্যক

বৈদ্যক, বৈদ্যশাস্ত্র বি. আয়ুর্বেদ।

বৈদ্যসংকট

বৈদ্যসংকট বি. (যুগপত্) বহু চিকিত্সককে দিয়ে চিকিত্সার ফলে রোগীর বিপদ।

বৈদ্য

বৈদ্য [ baidya ] বি. 1 চিকিত্সক, কবিরাজ; 2 বাঙালি হিন্দুজাতিবিশেষ। ☐ বিণ. পণ্ডিত, বিদ্বান। [সং. বিদ্যা + অ]। বৈদ্যক, বৈদ্যশাস্ত্র বি. আয়ুর্বেদ। বৈদ্যনাথ বি. শিব; দেওঘরের শিব। বৈদ্যশালা বি. চিকিত্সালয়। বৈদ্যসংকট বি. (যুগপত্) বহু চিকিত্সককে দিয়ে চিকিত্সার ফলে রোগীর বিপদ।

বৈদেহিক

বৈদেহিক [ baidēhika ] বিণ. দেহহীন, অশরীরী। [সং. বি + দেহ + ইক]।

বৈদেহী

বৈদেহী বিণ. স্ত্রী. বৈদেহ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. (রামা.) জনকনন্দিনী সীতা।

বৈদেহ

বৈদেহ [ baidēha ] বিণ. 1 বিদেহ অর্থাত্ মিথিলা-সম্বন্ধীয়; 2 বিদেহদেশে উত্পন্ন; 3 বিদেহদেশের অধিবাসী। ☐ বি. বিদেহরাজ জনক। [সং. বিদেহ + অ]। বৈদেহী বিণ. স্ত্রী. বৈদেহ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. (রামা.) জনকনন্দিনী সীতা।

বৈদূর্য

বৈদূর্য [ baidūrya ] বি. গাঢ় বা কালচে পীতবর্ণ মণিবিশেষ, নীলকান্তমণি। [সং. বিদূর + য]।