ব্রাহ্মিকা

ব্রাহ্মিকা [ brāhmikā ] বি. ব্রাহ্মনারী। [সং. ব্রাহ্ম + বাং. ইক]।

ব্রেসলেট

ব্রেসলেট [ brēsa-lēṭa ] বি. নারীর হাতের অলংকারবিশেষ। [ইং. bracelet]।

ব্রেকফাস্ট

ব্রেকফাস্ট [ brēka-phāsṭa ] বি. সকালের প্রথম খাবার, প্রাতরাশ। [ইং. breakfast]।

ব্রেক

ব্রেক [ brēka ] বি. গাড়ির গতি রোধ করার যন্ত্রবিশেষ (ব্রেক কষা) [ইং. brake]।

ব্রোচ

ব্রুচ, ব্রোচ [ bruca, brōca ] বি. সেফটিপিন-জাতীয় অলংকার; পিনবিশেষ। [ইং. brooch]।

ব্রুচ

ব্রুচ, ব্রোচ [ bruca, brōca ] বি. সেফটিপিন-জাতীয় অলংকার; পিনবিশেষ। [ইং. brooch]।

ব্রীহি

ব্রীহি [ brīhi ] বি. আধশুন্য, আউশ ধান। [√ বৃহ্ + ই (নি.)]।

ব্রীড়া

ব্রীড়া [ brīḍ়ā ] বি. লজ্জা। [সং. √ ব্রীড়্ + অ + আ]। ব্রীড়িত বিণ. লজ্জাযুক্ত; লজ্জিত।

ব্রিটিশ

ব্রিটিশ [ briṭiśa ] বিণ. গ্রেটব্রিটেনসম্বন্ধীয়, ইংরেজজাতিসম্বন্ধীয় (ব্রিটিশ শাসন)। ☐ বি. ব্রিটেনের অধিবাসী, ইংরেজ। [ইং. british]।

ব্রিজ

ব্রিজ [ brija ] বি. 1 সেতু, পোল; 2 তাসখেলাবিশেষ। [ইং. bridge]।