বক্সিং

বক্সিং [ baksi ] বি. ঘুসোঘুসির লড়াই বা প্রতিযোগিতা। [ইং. boxing]।

বক্রীকরণ

বক্রীকরণ [ bakrīkaraṇa ] বি. বাঁকা করা, বাঁকানো। [সং. বক্র + ঈ (চ্বি) + √ কৃ + অন]।

বক্রী

বক্রী [ bakrī ] (-ক্রিন্) বিণ. ১. বাঁকা; ২. প্রতিকূল। [সং. বক্র + ইন্]।

বগা

বগা [ bagā ] বি. (ব্যঙ্গার্থে বা তুচ্ছার্থে) বক (কাগাবগা)। [বাং. বগ + অ]।

বগলি

বগলি [ bagali ] বি. ১. ছোটো থলি; ২. বটুয়া। [ফা. বগলী]।

বকবকানি

বকবকানি বি. ক্রমাগত বাজে কথা বলা, বাচালতা (তোমার বকবকানি এবার থামাও)।

বকবক

বকবক [ bakabaka ] বি. বিরক্তিকর বাচালতা (বকবক করা)। [ধ্বন্যা.]। বকবকানি বি. ক্রমাগত বাজে কথা বলা, বাচালতা (তোমার বকবকানি এবার থামাও)।

বকশিশ

বকশিশ [ bakaśiśa ] বি. পুরস্কার, ইনাম; খুশি হয়ে প্রদত্ত পারিতোষিক। [ফা. বখ্শীশ]।

বক্তা

বক্তা [ baktā ] (-ক্তৃ) বিণ. বি. ১. বক্তৃতাকারী (সভায় দুজন বক্তা ছিলেন); ২. উক্তিকারী (সে-ই এই বক্তব্যের বক্তা); ৩. বাক্পটু (তুমি হলে গিয়ে বক্তা লোক, তোমার সঙ্গে কথায় পারব না)। [সং. √ বচ্ + তৃ]।

বক্ত্র

বক্ত্র [ baktra ] বি. মুখ; মুখমণ্ডল। [সং. √ বচ্ + ত্র]।