বজায়

বজায় [ bajāẏa ] বিণ. কায়েম, বলবত্, রক্ষিত, অক্ষুণ্ণ আছে এমন (চাকরি বজায় আছে, সম্মান বজায় রইল)। [ফা. বজাএ]।

বজরা

বজরা [ bajarā ] বি. বড়ো এবং ধীরগামী নৌকাবিশেষ। [ইং. barge]।

বচ্ছর

বচ্ছর [ bacchara ] বি. (আঞ্চ.) বছর (বচ্ছরকার দিন)। [প্রাকৃ. বচ্ছর]।

বচসা

বচসা [ bacasā ] বি. তর্কাতর্কি; ঝগড়া (সামান্য ব্যাপার নিয়ে বচসা বেধে গেল)। [সং. বচস্ + বাং. আ (স্বার্থে)]।

বঙ্ক

বঙ্ক [ baṅka ] বি. নদীর বাঁক। ☐ বিণ. বাঁকা, বক্র। [সং. বক্র > প্রাকৃ. বঙ্ক]।

বগা

বগা [ bagā ] বি. (ব্যঙ্গার্থে বা তুচ্ছার্থে) বক (কাগাবগা)। [বাং. বগ + অ]।

বগলি

বগলি [ bagali ] বি. ১. ছোটো থলি; ২. বটুয়া। [ফা. বগলী]।

বগলা

বগলা [ bagalā ] বি. দশমহাবিদ্যার রূপবিশেষ; দুর্গা। [সং.]।

বক্ষ্যমাণ

বক্ষ্যমাণ [ bakṣya-māṇa ] বিণ. ১. বলা হবে এমন (বক্ষ্যমাণ কাহিনি); ২. (বাং.) আলোচ্য, বলা হচ্ছে এমন। [সং. বচ্ + স্যমান]।

বখিল

বখিল [ bakhila ] বি. কৃপণ। [আ. বখীল্]।