ব বটুয়া বটুয়া [ baṭuẏā ] বি. (প্রধানত স্ত্রীলোকদের ব্যবহারে জন্য) কাপড়ের তৈরি ছোটো থলি। [ওড়ি > হি. বটুয়া]।
ব বটা বটা [ baṭā ] ক্রি. (আঞ্চ.) হওয়া (তুমি কে বট, তুই কে বটিস, আমি রাজা বটি)। [সং. √ বৃত্ + বাং. আ]।
ব বঞ্জুল বঞ্জুল [ bañjula ] বি. ১. বেতস, বেত; ২. অশোক ফুল বা গাছ; ৩. স্হলপদ্মবিশেষ; ৪. পাখিবিশেষ। ☐ বিণ. বাঁকা, বক্র। [সং. √ বঞ্চ্ + উল]।
ব বজ্জাত বজ্জাত [ bajjāta ] বিণ. দুষ্ট, বদমাশ, দুর্বৃত্ত (‘হতভাগা মাতাল বেঁটে বজ্জাত’: রাজ. বসু)। [ফা. বদ্জাত]। বজ্জাতি বি. বজ্জাতের আচরণ, বদমায়েশি।