বদান্য

বদান্য [ badānya ] বিণ. ১. দানশীল; ২. উদার; ৩. (বর্ত. অপ্র.) সদ্বক্তা, প্রিয়ভাষী। [সং. √ বদ্ + আন্য]। বি. বদান্যতা।

বদ্রীনাথ

বদরীনাথ, বদ্রীনাথ [ badarīnātha, badrīnātha ] বি. বদরী-নামক পর্বতশৃঙ্গে বিরাজিত মহাদেবের মূর্তি। [সং. বদরী + নাথ, বদ্রী + নাথ]।

বদরীনাথ

বদরীনাথ, বদ্রীনাথ [ badarīnātha, badrīnātha ] বি. বদরী-নামক পর্বতশৃঙ্গে বিরাজিত মহাদেবের মূর্তি। [সং. বদরী + নাথ, বদ্রী + নাথ]।

বদরিকাশ্রম

বদরিকাশ্রম [ badarikāśrama ] বি. হিমালয়ের কোলে গাড়োয়াল অঞ্চলে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ। [সং. বদরিকা (দ্বারা সমাবৃত) + আশ্রম]।

বদনা

বদনা [ badanā ] বি. গাডুজাতীয় জলপাত্রবিশেষ, নলযুক্ত ঘটি। [সং. বর্ধনী]।

বত্সাদনী

বত্সাদনী [ batsādanī ] বি. গুলঞ্চ লতা, গুডুচী। [সং. বত্স + অদন + ঈ]।

বত্সাদন

বত্সাদন [ batsādana ] বি. নেকড়ে বাঘ। [সং. বত্স + অদন]।

বত্সর

বত্সর (বৎসর) [ batsara ] বি. ১. বছর, বারো মাস, বর্ষ; ২. অব্দ, সন। [সং. বস্ + সর]। বিণ. বাত্সরিক।

বড়া

বড়া [ baḍ়ā ] বি. ১. পিষ্ট খাদ্যদ্রব্যের ভাজা পিণ্ডবিশেষ (ডালের বড়া); ২. মিঠাইবিশেষ (তালের বড়া, রসবড়া)। [সং. বটক]।