ব বক্কাল বক্কাল [ bakkāla ] বি. ১. ওষুধ হিসাবে ব্যবহৃত গাছগাছড়া; ২. রান্নার মশলাবিশেষ। [আ. বক্কাল্]।
ব বকুনি বকুনি [ bakuni ] বি. ১. তিরস্কার, ভর্ত্সনা, ধমক (মায়ের কাছে বকুনি খাবে); ২. বকবক করা, বকবকানি। [বাং. √ বক্ (< সং. বুক্ক) + অন = বকন + বাং. ই]।
ব বকবক বকবক [ bakabaka ] বি. বিরক্তিকর বাচালতা (বকবক করা)। [ধ্বন্যা.]। বকবকানি বি. ক্রমাগত বাজে কথা বলা, বাচালতা (তোমার বকবকানি এবার থামাও)।
ব বকশি বকশি [ bakaśi ] বি. ১. (মুসলমান আমলের) নগর বা গ্রামের বিশিষ্ট সরকারি কর্মচারীবিশেষ; ২. পদবি বা উপাধিবিশেষ। [তুর. বখ্শী]।
ব বকলস বকলস [ bakalasa ] বি. ফিতে বেল্ট প্রভৃতি আটকাবার ক্লিপজাতীয় কাঁটাযুক্ত খিলবিশেষ। [ইং. buckles]।
ব বকলম বকলম [ bakalama ] বি. (প্রধানত লিখতে অক্ষম এমন) কোনো ব্যক্তির পরিবর্তে যে স্বাক্ষর করে। [আ. বকলম্]।