বত্সর

বত্সর (বৎসর) [ batsara ] বি. ১. বছর, বারো মাস, বর্ষ; ২. অব্দ, সন। [সং. বস্ + সর]। বিণ. বাত্সরিক।

বড়া

বড়া [ baḍ়ā ] বি. ১. পিষ্ট খাদ্যদ্রব্যের ভাজা পিণ্ডবিশেষ (ডালের বড়া); ২. মিঠাইবিশেষ (তালের বড়া, রসবড়া)। [সং. বটক]।

বডিস

বডিস [ b়ḍisa ] বি. স্ত্রীলোকের স্তানাবরণবিশেষ, ব্রা। [ইং. bodice]।

বটা

বটা [ baṭā ] ক্রি. (আঞ্চ.) হওয়া (তুমি কে বট, তুই কে বটিস, আমি রাজা বটি)। [সং. √ বৃত্ + বাং. আ]।

বটব্যাল

বটব্যাল [ baṭa-byāla ] বি. ব্রাহ্মণের পদবিবিশেষ।

বট

বট [ baṭa ] বি. সুবৃহত্ ও দীর্ঘজীবী গাছবিশেষ, ন্যগ্রোধ। [সং. √ বট্ + অ]।

বঞ্জুল

বঞ্জুল [ bañjula ] বি. ১. বেতস, বেত; ২. অশোক ফুল বা গাছ; ৩. স্হলপদ্মবিশেষ; ৪. পাখিবিশেষ। ☐ বিণ. বাঁকা, বক্র। [সং. √ বঞ্চ্ + উল]।

বজ্জাতি

বজ্জাতি বি. বজ্জাতের আচরণ, বদমায়েশি।

বজ্জাত

বজ্জাত [ bajjāta ] বিণ. দুষ্ট, বদমাশ, দুর্বৃত্ত (‘হতভাগা মাতাল বেঁটে বজ্জাত’: রাজ. বসু)। [ফা. বদ্জাত]। বজ্জাতি বি. বজ্জাতের আচরণ, বদমায়েশি।