ব বর্ষিত বর্ষিত [ barṣita ] বিণ. ১. অবিরাম পতিত (শ্রাবণের ধারা বর্ষিত); ২. অকাতরে বা অকুণ্ঠভাবে প্রদত্ত (আশীর্বাদ বর্ষিত)। [সং. √ বৃষ্ + ণিচ্ + ত]।
ব বর্তনী বর্তনী [ bartanī ] বি. ১. বর্ত্ম, পথ; ২. বেষ্টিত বা পরিবৃত স্হান বা আয়তন, circuit; ৩. তুলোর পাঁজ। [সং. বর্তন১. + ঈ]।
ব বর্ণিনী বর্ণিনী [ barṇinī ] বি. ১. নারী, রমনী (বরবর্ণিনী); ২. লেখিকা; ৩. চিত্রকরী অর্থাত্ মহিলা-চিত্রকর [সং. বর্ণ + ইন্ + ঈ]।
ব বর্ষাকালীন বর্ষাকালীন [ barṣā-kālīna ] বিণ. ১. বৃষ্টির সময়ের; ২. বর্ষাঋতুর (সংসদের বর্ষাকালীন অধিবেশন)। [সং. বর্ষা১ + কালীন]।
ব বর্ধাপন বর্ধাপন [ bardhāpana ] বি. ১. নবজাতকের নাড়িচ্ছেদনের সংস্কারবিশেষ; ২. জন্মদিনে মঙ্গলকামনায় অনুষ্ঠানবিশেষ; ৩. জয়ন্তী, জয়ন্তী উত্সব। [সং. বৃদ্ধি + ই + অন (প্ আগম)]।