বলাহক

বলাহক [ balāhaka ] বি. ১. মেঘ; ২. পর্বত। [তু. সং. বারিবাহক]।

বলাবল

বলাবল [ balābala ] বি. সামর্থ্য ও অসামর্থ্য, শক্তি ও দুর্বলতা (শত্রুর বলাবল বিচার করে কাজ করা)। [সং. বল3 + অবল]।

বলাত্কার

বলাত্কার (বলাৎকার) [ balāt-kāra ] বি. ১. বলপ্রয়োগ; ২. ধর্ষণ, বলপূর্বক যৌনসংগম। [সং. বলাত্ + √ কৃ + অ]।

বলরাম

বলরাম [ bala-rāma ] বি. শ্রীকৃষ্ণের অগ্রজের নাম। [সং. বল + রাম]।

বলভদ্র

বলভদ্র [ bala-bhadra ] বি. ১. শ্রীকৃষ্ণের অগ্রজ, বলরাম; ২. বলশালী ব্যক্তি। [সং. বল + ভদ্র (=শ্রেষ্ঠ)]।

বলদেব

বলদেব [ baladēba ] বি. শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, বলরাম। [সং. বল + দেব]।

বলক

বলক [ balaka ] বি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় উথলে ওঠা (দুধ বলক দিচ্ছে)। [তু. হি. বলক্না]। বলকা বিণ. বলকযুক্ত।

বর্ষোপল

বর্ষোপল [ barṣōpala ] বি. মেঘজাত শিলা, করকা, শিল। [সং. বর্ষ (বৃষ্টি) + উপল]।

বর্ষী

বর্ষী [ -barṣī ] (-র্ষিন্) বিণ. বর্ষণশীল, বর্ষণকারী (আলোকবর্ষী, অগ্নিবর্ষী বাণ)। [সং. √ বৃষ্ + ইন্]।