ব বর্তনী বর্তনী [ bartanī ] বি. ১. বর্ত্ম, পথ; ২. বেষ্টিত বা পরিবৃত স্হান বা আয়তন, circuit; ৩. তুলোর পাঁজ। [সং. বর্তন১. + ঈ]।
ব বর্ণিনী বর্ণিনী [ barṇinī ] বি. ১. নারী, রমনী (বরবর্ণিনী); ২. লেখিকা; ৩. চিত্রকরী অর্থাত্ মহিলা-চিত্রকর [সং. বর্ণ + ইন্ + ঈ]।
ব বর্ডার বর্ডার [ barḍāra ] বি. ১. প্রান্ত (শাড়ির বর্ডার); ২. সীমান্ত (ভারত পাকিস্তান বর্ডার)। [ইং. border]।
ব বর্জাইস বর্জাইস [ barjāisa ] বি. ছাপার অক্ষরের আকারবিশেষ, মুদ্রণের টাইপবিশেষ। [ইং. < ফ. bourgeois]।