বহির্ভাগ

বর্হিভাগ [ barhibhāga ] বি. বাইরের অংশ। [সং. বহিস্ + ভাগ]।

বহির্ভবন

বহির্ভবন [ bahirbhabana ] বি. গৃহের বাইরের অংশ বা দিক। [সং. বহিস্ + ভবন]।

বহির্বিশ্ব

বহির্বিশ্ব [ bahirbiśba ] বি. বাইরের জগত্, দেশের বাইরের পৃথিবী। [সং. বহিস্ + বিশ্ব]।

বহির্বাস

বহির্বাস [ bahirbāsa ] বি. ১. উত্তরীয়; ২. (বৈষ্ণব বা সন্ন্যাসীদের) কৌপীনের উপর পরবার বস্ত্র। [সং. বহিস্ + বাস]।

বহির্বাণিজ্য

বহির্বাণিজ্য [ bahirbāṇijya ] বি. বিদেশের সঙ্গে বাণিজ্য। [সং. বহিস্ + বাণিজ্য]।

বহির্বাটি

বহির্বাটি [ bahirbāṭi ] বি. ১. বাহির বাড়ি, বাড়ির বাইরের অংশ; ২. বৈঠকখানা। [সং. বহিস্ + বাটী]।

বহির্গমন

বহির্গমন [ bahirgamana ] বি. বাইরে যাওয়া, বহির্গত হওয়া; নির্গমন। [সং. বহিস্ + গমন]।

বহির্গত

বহির্গত [ bahirgata ] বিণ. ১. বাইরে গেছে বা বার হয়েছে এমন (দ্রুত গৃহ থেকে বহির্গত হল); ২. নির্গত (রক্তস্রোত বহির্গত হল); ৩. উদ্গত। [সং. বহিস্ + গত]।

বহিরিন্দ্রিয়

বহিরিন্দ্রিয় [ bahirindriẏa ] বি. চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক-এই পাঁচ ইন্দ্রিয়। [সং. বহিস্ + ইন্দ্রিয়]।

বহিরাবরণ

বহিরাবরণ [ bahirābaraṇa ] বি. ১. বাহ্য আবরণ; ২. দেহের উপরের আচ্ছাদন; ৩. পোশাক; ৪. খোলস। [সং. বহিস্ + আবরণ]।