ব বহিরাগত বহিরাগত [ bahirā-gata ] বিণ. ১. বাইরে আগত; ২. বাহির থেকে আগত (বহিরাগত পর্যটক); ৩. বিদেশি। [সং. বহিস্ + আগত]।
ব বহিরঙ্গ বহিরঙ্গ [ bahiraṅga ] বি. বাহ্য অঙ্গ। ☐ বিণ. বাইরের (বহিরঙ্গ বর্ণনা, বহিরঙ্গ সম্পর্ক)। [সং. বহিস্ + অঙ্গ]।
ব বহর বহর [ bahara ] বি. ১. পোত নৌকা জাহাজ প্রভৃতির শ্রেণি (নৌবহর); ২. জলযানসমূহ, fleet; ৩. সৈন্যদল (‘ঘরে ফেরে পোলিশ বহর’: বিষ্ণু); ৪. প্রস্হ (ধুতির বহর, শাড়িটা বহরে ছোটো); ৫. বাহার, ঘটা (রূপের বহর)। [আ. বহ্র্]।
ব বহমান বহমান [ baha-māna ] বিণ. ১. প্রবাহিত হচ্ছে এমন (বহমান সিন্ধু); ২. বহন করছে এমন। [সং. √ বহ্ + মান (শানচ্)]।
ব বহতা বহতা [ bahatā ] বিণ. ১. বয়ে যাচ্ছে এমন, বহমান (বহতা নদী); ২. প্রবাহিত অবস্হায় রয়েছে এমন, (এখনও) প্রবাহিত হচ্ছে এমন। [তু. হি. বহতা < সং. √ বহ্]।