বাইবেল

বাইবেল [ bāi-bēla ] বি. খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্হ। [ইং. Bible]।

বাইতি

বাইতি [ bāiti ] বি. বাদ্যকর, হিন্দু জাতিবিশেষ। [সং. বাদিত্রিন্]।

বহ্বাড়ম্বর

বহ্বাড়ম্বর [ bahbāḍ়mbara ] বি. অত্যধিক ঘটা বা জাঁকজমক। [সং. বহু৩ + আড়ম্বর]।

বহুড়ি

বহুড়ি [ bahuḍ়i ] বি. বালিকা বা যুবতী বধূ, বউড়ি। [সং. বধূটী]।

বহির্ভূত

বহির্ভূত [ bahirbhūta ] বিণ. ১. বহির্গত, বেরিয়ে গেছে এমন; ২. অতিরিক্ত; বাড়তি (হিসাববহির্ভূত, পরিকল্পনাবহির্ভূত ব্যয়); ৩. বহিস্হ; বাইরে অবস্হিত (সীমানার বহির্ভূত); ৪. বিরুদ্ধ (নিয়মবহির্ভূত)। [সং. বহিস্ + ভূত]।

বহিস্ত্বক

বহিস্ত্বক [ bahistbaka ] বি. দেহের চামড়ার বাইরের অংশ। [সং. বহিস্ + ত্বক্]।

বহির্লোক

বহির্লোক [ bahirlōka ] বি. বাইরের জগত্, বহির্জগত্। [সং. বহিস্ + লোক (জগত্)]।

বহির্ভাগ

বর্হিভাগ [ barhibhāga ] বি. বাইরের অংশ। [সং. বহিস্ + ভাগ]।

বহির্ভবন

বহির্ভবন [ bahirbhabana ] বি. গৃহের বাইরের অংশ বা দিক। [সং. বহিস্ + ভবন]।

বহির্বিশ্ব

বহির্বিশ্ব [ bahirbiśba ] বি. বাইরের জগত্, দেশের বাইরের পৃথিবী। [সং. বহিস্ + বিশ্ব]।