বন
বন [ bana ] বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। বনকপোত বি. বুনো পায়রা। বনকুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। বনচর, বনেচর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। বনচারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। বনজ, বনজাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। বনজঙ্গল বি. ঝোপঝাড়। বনজ্যোত্স্না (বনজ্যোৎস্না) বি. মল্লিকা ফুল। বনতুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। বনদেবতা বি. বনের দেবতা। বনপাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। বনবাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। বনবাস...
বন্ধ
বন্ধ [ bandha ] বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন (‘মুক্ত কর হে বন্ধ’: রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। ☐ বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]।