বনপাল

বনপাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)।

বনবাস

বনবাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন।

বনবিড়াল

বনবিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ।

বনবিবি

বনবিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী।

বনবিহারী

বনবিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। ☐ বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন।

বনবীথিকা

বনবীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ (‘দুলিছে পবনে সনসন বনবীথিকা’: রবীন্দ্র)।

বনভোজন

বনভোজ, বনভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি।

বনভোজ

বনভোজ, বনভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি।

বনমল্লিকা

বনমল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল।