বনবন

বনবন1 [ bana-bana1 ] বি. অতি দ্রুতবেগে ঘোরার ভাব (লাট্টুটা বনবন করে ঘুরছে)। [ধ্বন্যা.]। বনবন2 [ bana-bana2 ] বি. ক্রিমি দমনকারী মিঠাইবিশেষ। [ইং. bon bon]।

বন্ধ

বন্ধ [ bandha ] বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন (‘মুক্ত কর হে বন্ধ’: রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। ☐ বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]।

বধূহত্যা

বধূহত্যা বি. বিবাহিতা নারীকে (সচ. শ্বশুরগৃহে) হত্যা।

বধূমাতা

বধূমাতা বি. বউমা, পুত্রবধূ বা তত্তুল্যা বধূ।

বধূবরণ

বধূবরণ বি. স্বামীর গৃহে প্রথম আগমনের সময় নববধূকে বরণ।

বধূত্সব

বধূত্সব (বধূৎসব) বি. নববধূর প্রথম রজোদর্শনরূপ অনুষ্ঠান।

বধূজন

বধূজন বি. 1 বিবাহিতা যুবতী, বউ; 2 সধবা নারী।

বধূ

বধূ [ badhū ] বি. 1 স্ত্রী, পত্নী (পুত্রবধূ); 2 নবপরিণীতা স্ত্রী, কনে (‘ওগো বর, ওগো বধূ’: রবীন্দ্র); 3 মহিলা (রাক্ষসবধূ); 4 কূলনারী (পুরবধূ); 5 পুত্রবধূস্হানীয়া নারী। [সং. √ বহ্ + ঊ]। বধূজন বি. 1 বিবাহিতা যুবতী, বউ; 2 সধবা নারী। বধূটী বি. বালিকাবধূ। বধূত্সব (বধূৎসব) বি. নববধূর প্রথম রজোদর্শনরূপ অনুষ্ঠান। বধূবরণ বি. স্বামীর গৃহে প্রথম আগমনের সময় নববধূকে বরণ। বধূমাতা বি. বউমা, পুত্রবধূ বা তত্তুল্যা বধূ। বধূহত্যা বি. বিবাহিতা নারীকে (সচ. শ্বশুরগৃহে) হত্যা।

বধ্যভূমি

বধস্হলী, বধস্হান, বধ্যভূমি বি. যেখানে বধ করা হয়, মশান।