বলিদান

বলিদান বি. 1 দেবতার উদ্দেষে উত্সর্গ বা প্রাণীবধ; 2 মহত্ কাজে বিনিয়োগ বা সম্পূর্ণ ত্যাগ (আত্মবলিদান)।

বলি

বলি1 [ bali1 ] বি. 1 যজ্ঞাদিতে নিবেদ্য বস্তু; 2 যজ্ঞাদি উপলক্ষ্যে প্রাণীহত্যা বা হন্তব্য প্রাণী (বলির পাঁঠা); 3 উত্সর্গ, বিসর্জন (নিজের স্বার্থ বলি দেওয়া); 4 উপহার; 5 জীবগণকে খাদ্যদান বা প্রদত্ত খাদ্য (গৃহবলিভুক); 6 ভূতবলিরূপ যজ্ঞ; 7 রাজস্ব; 8 বামন অবতারে বিষ্ণুর দ্বারা পরাজিত দৈত্যরাজ। [সং. √ বল্ + ই]। বলিদান বি. 1 দেবতার উদ্দেষে উত্সর্গ বা প্রাণীবধ; 2 মহত্ কাজে বিনিয়োগ বা সম্পূর্ণ ত্যাগ (আত্মবলিদান)। বলিন্দম বি. বিষ্ণু। বলিপুষ্ট বি. কাক। বলিভুক (-জ্) বি. কাক চড়াই প্রভৃতি যেসব পাখি পরিত্যক্ত খাদ্যাবশেষ খায়। বলি2 [ bali2 ] বি. 1 গাত্রচর্মের বা মাংসের কুঞ্চনজনিত রেখা (ত্রিবলি); 2 জরাজনিত গাত্রচর্মের শিথিলতা;...

বলান্বিত

বলান্বিত [ balānbita ] বিণ. 1 শক্তিমান, শক্তিশালী; 2 সৈন্যবিশিষ্ট; সৈন্যসমন্বিত। [সং. বল3 + অন্বিত]।

বলাধ্যক্ষ

বলাধ্যক্ষ [ balādhyakṣa ] বি. সৈন্যাধ্যক্ষ, সেনাপতি। [সং. বল3 +অধ্যক্ষ]।

বলাকা

বলাকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-বক, বকাঙ্গনা; 2 বকের সারি বা শ্রেণি।

বলাক

বলাক [ balāka ] বি. ছোটো বকবিশেষ; কোঁচবক। [সং. √ বল্ + আক]। বলাকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-বক, বকাঙ্গনা; 2 বকের সারি বা শ্রেণি।

বলাকহা

বলাকওয়া, বলাকহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। বলানো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে।

বলাকওয়া

বলাকওয়া, বলাকহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। বলানো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে।

বলাবলি

বলাবলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)।