বলাকওয়া

বলাকওয়া, বলাকহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। বলানো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে।

বলাবলি

বলাবলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)।

বলেকয়ে

বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)।

বলা

বলা1 [ balā1 ] ক্রি. (আঞ্চ.) বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া (এত তোয়াজ করা হচ্ছে, তবু চারাগাছটা তেমন বলছে না)। [দেশি]। বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত...

বলশেভিক

বলশেভিক [ bala-śēbhika ] বি. রুশ নেতা লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটনকারী দলবিশেষ বা ওই দলভুক্ত ব্যক্তি। ☐ বিণ. বলশেভিক দলসম্বন্ধীয় (বলশেভিক বিপ্লব)। [ইং. Bolshevik]। বলশেভিজম বি. বলশেভিক দলের নীতি ও মত।

বলয়গ্রাস

বলয়গ্রাস বি. সূর্যের পূর্ণ গ্রাস বা গ্রহণ।

বলয়িত

বলয়িত বিণ. 1 বেষ্টিত; 2 বলয়যুক্ত; 3 বলয়াকৃতি; 4 বলয়াকারে বেষ্টিত।

বলয়

বলয় [ balaẏa ] বি. 1 বালা, কঙ্কণ; 2 বৃত্তাকার অঞ্চল, মণ্ডল (গ্রীষ্মবলয়, ভূবলয়)। [সং. √ বল্ + অয়]। বলয়িত বিণ. 1 বেষ্টিত; 2 বলয়যুক্ত; 3 বলয়াকৃতি; 4 বলয়াকারে বেষ্টিত। বলয়গ্রাস বি. সূর্যের পূর্ণ গ্রাস বা গ্রহণ।

বলভী

বলভি, বলভী [ balabhi, balabhī ] বি. 1 গৃহচূড়া, বাড়ির শীর্ষ; 2 ছাদের উপরের ঘর, চিলেকোঠা; 3 ছাদ; 4 চাল বা ছাদের খুঁটির উপর স্হাপিত লম্বা কাঠ। [সং. √ বল্ (আচ্ছাদন) + অভি, ঈ]।