বল্কলধারী

বল্কলধারী (-রিন্) বিণ. গায়ে ছাল ধারণ বা পরিধান করেছে এমন।

বল্কল

বল্কল [ balkala ] বি. গাছের ছাল, বাকল (বল্কলধারী সন্ন্যাসী)। [সং. √বল্ + কল]। বল্কলধারী (-রিন্) বিণ. গায়ে ছাল ধারণ বা পরিধান করেছে এমন।

বলে রাখা

বলে রাখা ক্রি-বিণ. আগে থেকে জানানো বা অনুমতি নেওয়া (অনেক আগেই বলে রেখেছে)।

বলে

বলে, (বর্জি.) ব’লে [ balē, (barji.) ba’lē ] ক্রি-বিণ. 1 বলিয়া (তাঁকে ভালো লোক বলেই জানি); 2 বিবেচনায় বা কারণে (ব্যাপারটা জানি বলেই চুপ করে আছি)। ☐ অব্য. এখনই, শীঘ্র (বৃষ্টি এল বলে)। [বলা2 দ্র]। বলে রাখা ক্রি-বিণ. আগে থেকে জানানো বা অনুমতি নেওয়া (অনেক আগেই বলে রেখেছে)।

বলীয়ান

বলীয়ান, (বর্জি.) বলীয়ান্ [ balīẏāna, (barji.) balīẏān ] (-য়স্) বিণ. 1 অতিশয় বলশালী; 2 বলবান, শক্তিশালী (ধনবলে বলীয়ান)। [সং. বলবত্ + ঈয়স্]।

বলীবর্দ

বলীবর্দ [ balī-barda ] বি. ষাঁড়, বলদ, বৃষ। [সং. বল3 + √বৃধ্ + অ]।

বলিয়ে

বলিয়ে [ baliẏē ] বিণ. সুবক্তা; ভালো এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতে পারে এমন (বলিয়ে কইয়ে লোক)। [বাং. বলা2 + ইয়া > এ]।

বলিত

বলিত বিণ. 1 বলিযুক্ত; 2 শিথিলচর্ম, লোলচর্ম, চামড়া কুঁচকে বা শিথিল হয়ে গেছে এমন।

বলিভুক

বলিভুক (-জ্) বি. কাক চড়াই প্রভৃতি যেসব পাখি পরিত্যক্ত খাদ্যাবশেষ খায়।