বল্লি

বল্লি, বল্লী [ balli, ballī ] বি. বল্লরি, লতা। [সং. √ বল্ল্ + ই, ঈ]।

বল্লরী

বল্লরি, বল্লরী [ ballari, ballarī ] বি. 1 মুকুল, মঞ্জরি; 2 লতা। [সং.√ বল্ল্ + অর + ই, ঈ]।

বল্লরি

বল্লরি, বল্লরী [ ballari, ballarī ] বি. 1 মুকুল, মঞ্জরি; 2 লতা। [সং.√ বল্ল্ + অর + ই, ঈ]।

বল্লভা

বল্লভা, (অশু. কিন্তু প্রচলিত) বল্লভী বি. (স্ত্রী.) প্রিয়া; প্রণয়িনী।

বল্লভ

বল্লভ [ ballabha ] বি. 1 পতি, স্বামী; 2 প্রণয়ী; 3 প্রিয় (প্রাণবল্লভ)। [সং. √ বল্ল্ + অভ]। বল্লভা, (অশু. কিন্তু প্রচলিত) বল্লভী বি. (স্ত্রী.) প্রিয়া; প্রণয়িনী।

বল্লবী

বল্লবী বি. (স্ত্রী.) গোপী, গোয়ালিনি।

বল্লব

বল্লব [ ballaba ] বি. 1 গোয়ালা, গোপ; 2 পাচক; 3 (মহা.) অজ্ঞাতবাসকালে ভীমের গৃহীত নামবিশেষ। [সং. বল্ল্ + ব]। বল্লবী বি. (স্ত্রী.) গোপী, গোয়ালিনি।

বল্য

বল্য [ balya ] বিণ. বলকারক, যাতে শক্তি হয়। [সং. বল3 + য]।

বল্মীক

বল্মিক, বল্মীক [ balmika, balmīka ] বি. উইঢিপি (বল্মীকের স্তূপ)। [সং. √ বল্ + মিক্, মীক]।

বল্মিক

বল্মিক, বল্মীক [ balmika, balmīka ] বি. উইঢিপি (বল্মীকের স্তূপ)। [সং. √ বল্ + মিক্, মীক]।